পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রোববার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( চুয়েট) এর একাডেমিক কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে শনিবার সকাল ৯টায় আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট, হল গেইট, বিশ্ববিদ্যালয় চত্ত্বরে শিক্ষক/ প্রভোস্ট/ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী/ নিরাপত্তা শাখার সদস্যদের চাহিদামত আইডি কার্ড দেখাতে হবে বিধায় সকল ছাত্র-ছাত্রীকে আইডি কার্ড নিজের কাছে রাখতে বলা হয়েছে।
Saturday, September 10, 2011
রোববার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ক্লাস শুরু
পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রোববার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( চুয়েট) এর একাডেমিক কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে শনিবার সকাল ৯টায় আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট, হল গেইট, বিশ্ববিদ্যালয় চত্ত্বরে শিক্ষক/ প্রভোস্ট/ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী/ নিরাপত্তা শাখার সদস্যদের চাহিদামত আইডি কার্ড দেখাতে হবে বিধায় সকল ছাত্র-ছাত্রীকে আইডি কার্ড নিজের কাছে রাখতে বলা হয়েছে।
Friday, September 9, 2011
ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে কাল
আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে। ঈদ উপলক্ষে বন্ধ থাকার পর শনিবার থেকে পুরোদমে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব কার্যক্রম । তবে ৬ সেপ্টেম্বর থেকেই প্রশাসনিক ভবন ও হল গুলোর অফিসের কার্যক্রম শুরু করা হয়।এদিকে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস ও পরীক্ষা না হলেও বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা ছিল।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছুটি ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। পরে ২০ আগস্টের এক সিন্ডিকেট সভায় এই ছুটি ৪ সেপ্টেম্বরের পরিবর্তে ৮ সেপ্টেম্বর করা হয়।
সূত্রঃ হ্যালো-টুডে ডটকম
Thursday, September 8, 2011
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু ২১ সেপ্টেম্বর
২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। ২১ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ও ৩ ডিসেম্বর। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ভর্তি কমিটির সভা শেষে এ কথা জানানো হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ২০০ নম্বরের পরীক্ষার মধ্যে ১২০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষা হবে। বাকি ৮০ নম্বর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে।
মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এই
চএসসি মিলিয়ে জিপিএ ছয় দশমিক পাঁচ, বিজ্ঞান বিভাগের জন্য সাত দশমিক পাঁচ এবং বাণিজ্য বিভাগের জন্য সাত পয়েন্ট প্রয়োজন হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ-৩-এর কম থাকলে তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষা চূড়ান্ত করতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে ভর্তি ফরম বিতরণ শুরু করা হবে। ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ফরম বাছাই শেষে আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা। The shoe cables a repent reward near the visible.
নগরের চারটি সরকারি কলেজ এবং প্রয়োজন হলে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ৪০০ শিক্ষার্থী ভর্তি করা হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুনর রশীদ খান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় মানসম্পন্ন শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ আইন অনুযায়ী ২৪ জন শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হচ্ছে। ছয়জন শিক্ষকের নিয়োগ ইতিমধ্যে সিনেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। বাকিদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।
সূত্রঃ
Friday, September 2, 2011
শাবিপ্রবি তে ভর্তির রেজিষ্ট্রেশন ১৫ সেপ্টেম্বর থেকে শুরু
আগামী ২৯ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা মুঠোফোনের মাধ্যমে ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তি ফরম রেজিষ্ট্রেশন করতে পারবেন। এবারও মুঠোফোনে ভর্তি ফরম রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। মুক্তিযোদ্ধা, আদিবাসী এবং প্রতিবন্ধী কোটাসহ ‘অ’ এবং ‘ই’ ইউনিটের অধীন এবার মোট ২৫টি বিভাগের এক হাজার ৩শ ৯৩টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হবে।সকাল ১০ টায় ‘A’ ইউনিট ও বিকাল ৩ টায় ‘ ‘B’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ভর্তি কমিটি এ সকল তথ্য জানায়। এবার মানবিক বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীরা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ভর্তি হতে পারবেনা। এছাড়া প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদে মোট ৭০নম্বরের পরীক্ষায় মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীদের গণিত বিষয়ে ১০ নম্বরের পরীক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের অর্থনীতি বিষয়ে ভর্তি হতে চাইলে গণিতে শতকরা ৫০ নম্বর পেতে হবে। এছ্ড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করে দেশের বাইরে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করলে ভর্তি যোগ্যতা হিসেবে SAT এ স্কোর থাকতে হবে ১১০০।
উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ইউনুস জানান, এবার অ ইউনিটের ভর্তি ফরমের মূল্য ৫৫০ টাকা। ই ইউনিটভুক্ত সকল বিভাগে ভর্তি ফরমের মূল্য ৬০০ টাকা। আর্কিটেকচার ব্যতীত ই ইউনিটভূক্ত সকল বিভাগে ভর্তি ফরমের মূল্য ৫৫০ টাকা নির্ধারিত হয়েছে।
২০১০/২০১১ সালে অনুষ্ঠিত এইচ.এস,সি/আলিম/ডিপ্লোমা ইন কমার্স/সমমান এবং ২০০৮/২০০৯ সালে অনুষ্ঠিত এস.এস.সি/ দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে। যে সকল ছাত্র-ছাত্রী বিজ্ঞান শাখা থেকে এইচ.এস.সি সমমান পরীক্ষায় পাশ করেছে তারা দুই ইউনিটে এবং অন্যেরা শুধু ‘A’ ইউনিটে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এইচ.এস.সি বা সমমান ও এস.এস.সি বা সমসান উভয় পরীক্ষাতে ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট ৬.৫ থাকতে হবে। এছাড়া জি.সি.ই. O লেভেলে কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ এবং জি.সি.ই. A লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে। ২০০৮ সনের পূর্বে এস.এস.সি বা জি.সি.ই O লেভেল বা সমসানের পরীক্ষায় উর্ত্তীণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে না।
টেকনিক্যাল কমিটির প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল জানান, টেলিটক ফোন থেকে SUST শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর, এইচএসসি পরীক্ষার রোল নম্বর, পাশের বছর ও ইউনিটের নাম লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
উদাহরণ হিসেবে কেউ যদি সিলেট শিক্ষাবোর্ড থেকে পাশ করে থাকেন এবং ‘A’ ইউনিটে ভর্তি হতে চান তাহলে তাকে SUSTSYL2011A এ পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য জানতে টেলিটকের হটলাইন নম্বর ০১৫৫৫৫৫৫০০১-৫ এ যোগাযোগ করা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission থেকে জানা যাবে।
সূত্রঃ হ্যালো - টুডে ডটকম
বরিশাল বিশ্ববিদ্যালয়: প্রথম ভর্তি কার্যক্রম শুরু ১৫ সেপ্টেম্বর
৫ সেপ্টেম্বর হতে প্রথম বারের মত ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইউনিভার্সিটি অব বরিশাল। বিশ্ববিদ্যালয় সূত্র হতে জানা যায়, আগামী ১৫ সেপ্টেম্বর হতে ভর্তি ফরম বিতরণ শুরু হবে এবং নভেম্বর মাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে ৪ টি অনুষদের ৬ টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির যাবতীয় তথ্য পরবর্তীতে জানানো হবে।
Subscribe to:
Posts (Atom)
