Thursday, September 15, 2011

রুয়েটে ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর,চালু হচ্ছে দুটি নতুন বিভাগ


রুয়েট (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ ও জমা দেওয়া শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৯ অক্টোবর। আর ভর্তি পরীক্ষা শেষে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ২ নভেম্বর।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই ২০০৭ বা তৎপরবর্তী সালের এস এস সি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে এবং ২০১১ সালের এইচ এস সি অথবা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজী মিলে ১৭.৫ পয়েন্ট থাকতে হবে। পদার্থ, রসায়ন ও গণিতে পৃথকভাবে কমপক্ষে ৪.০০ এবং ইংরেজীতে কমপক্ষে ৩.৫ থাকতে হবে।
এ বৎসর গ্লাস এন্ড সিরামিক্স এবং আরবান রিজিওনাল প্লানিং নামে দুটি নতুন বিভাগ চালু হচ্ছে যেগুলোর সিট সংখ্যা হবে ৩০ টি করে।পাশাপাশি ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি সিট বাড়িয়ে ৬০টি করা হয়েছে। এছাড়া পূর্বের মত এবারও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, এবং ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি সিট বরাদ্দ রাখা হয়েছে। অন্যান্য কোটায় ৫টি মিলে এবারের মোট সিট সংখ্যা করা হয়েছে ৫৭৫টি।ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ruet.ac.bd পাওয়া যাবে।

www.hello-today.com 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষা ২৮ সেপ্টেম্বর: বানিজ্য দেখতে গিয়ে দুই দফা তারিখ পিছিয়েছে

ই দফা তারিখ পেছানোর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষার তারিখ আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে পড়েছে অধীনস্হ কলেজের শিক্ষার্থীরা। ২০ আগষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে দুইদফা পিছিয়ে দেড় মাস পিছিয়ে দেয়া হলো। এরকম সহস্র দেড় মাস একটি শিক্ষার্থীর জীবন থেকে চলে গেলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন যায় আসে না। সর্বনিম্ন দরদাতা কে ওএমআর সরবরাহরাহী প্রতিষ্ঠানের নিম্নমানের ওএমআর সরবারহের কারনে দুই দফা পরীক্ষার তারিখ পিছিয়ে গেছে। প্রথম বর্ষের সকল বিভাগের তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd তে।

সূত্রঃ www.hello-today.com

Tuesday, September 13, 2011

চুয়েটে ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) তিনটি অনুষদে প্রথম বর্ষ স্নাতক কোর্সে ২০১১-১২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করবে। আবেদন করতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবরের মধ্যে। ২ নভেম্বর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। ১৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৪ নভেম্বর। চুয়েটে ভর্তি-সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে।

সূত্রঃ হ্যালো-টুডে ডটকম

জাবির চাকরিচ্যুতদের আবেদনের শুনানিতে বিব্রত বিচারক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের একটি আবেদনে বিব্রত হয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিয়া।

আবেদনকারীরা তাদের চাকরিচ্যুতির বিষয়ে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়েছিলেন।

মঙ্গলবার এ আবেদনের শুনানিতে চেম্বার বিচারপতি বিব্রত হন বলে জানান আবেদনকারীদের আইনজীবী নাসির উদ্দিন অসীম।

ওই আদালতে দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, চেম্বার বিচারপতি বিব্রত হওয়ায় আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে।

ভুয়া বিজ্ঞাপনে নিয়োগ হওয়ায় গত ২৩ অগাস্ট হাইকোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০৭ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ অবৈধ ঘোষণা করে। এদের প্রায় সবাই রায় স্থগিতের আবেদন করেছেন।

২৭৮ জন আবেদনকারীর একটি আবেদনে আইনজীবী ছিলেন ব্যরিস্টার রফিক উল হক, রুহুল কুদ্দুস কাজল ও অসীম।

২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত সময়ে এ কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ অবৈধ ঘোষণা করতে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া (বর্তমান সরকারদলীয় সংসদ সদস্য) ২০০৪ সালে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।

২০০৬ সালে হাইকোর্টের একটি বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দিয়েছিলো। পরে গাজীপুরের সংসদ সদস্য আকম মোজম্মেল হক ২০১০ সালের ১৫ ডিসেম্বর একটি রিভিউ আবেদন করেন। ওই আবেদনে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ ৮০৭ জনকে চাকরিচ্যুত করার আদেশ দেয়।


সূত্রঃ বিডি নিউজ ২৪


নোবিপ্রবি এর মাস্টার্স কোর্স চালু: ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্ব এবং বিভাগসমূহের সমন্বয়ক ও এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাইফুল আলমের ঐকান্তিক প্রচেষ্টার ফলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সম্প্রতি অত্র বিশ্ববিদ্যালয়ে সাতটি বিভাগে মাস্টার্স কোর্স চালু করার জন্য অনুমোদন প্রদান করেছে।   তন্মধ্যে বিশ্ববিদ্যালয়ে চালুকৃত প্রথম চারটি বিভাগ অর্থাৎ এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই), কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই), ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স (এফআইএমএস) এবং ফার্মেসি বিভাগে এ বছর অর্থাৎ ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে মাস্টার্স কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে। এ চারটি বিভাগে মোট ৫৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী মিলনায়তনে এ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য ও সাবেক সংসদ সদস্য জনাব মোঃ ফজলে এলাহি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে উপাচার্য মহোদয় শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিএসটিই বিভাগের ছাত্র জায়েদুল সালেহীন, এফআইএমএস বিভাগের স্বপন চন্দ্র, ফার্মেসী বিভাগের সুজন বণিক এবং এসিসিই বিভাগের মাহফুজ হাসান। বক্তাগণ সকলে নিজ নিজ অনুভুতি ব্যক্ত করেন, তারা এ দিনটিকে একটি স্মরণীয় দিন হিসেবে অভিহিত করেন এবং মাস্টার্স প্রোগ্রাম চালু করায় তারা উপাচার্য মহোদয় এবং এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাইফুল আলমকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিভাগসমূহের সমন্বয়ক ও এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, সিএসটিই বিভাগের চেয়ারম্যান জনাব মো: বেলাল হোসাইন, এফআইএমএস বিভাগের চেয়ারম্যান জনাব মো: রাকেব-উল-ইসলাম, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম হোসেন, এসিসিই বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, মাইক্রোবায়োলজী বিভাগের চেয়ারম্যান জনাব মো: মাসুদ আলম, গণিত বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান জনাব আফসানা মৌসুমী, রেজিস্ট্রার প্রফেসর মো: মমিনুল হক, প্রক্টর জনাব পলাশ কর্মকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জনাব আবদুল্লাহ-আল মামুন প্রমুখ। বক্তাগণ স্বল্পতম সময়ের মধ্যে মাস্টার্স প্রোগ্রাম চালু করায় উপাচার্য মহোদয় এবং এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাইফুল আলমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁরা সকলেই মাস্টার্সে ভর্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনের উজ্জল সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি জনাব ফজলে এলাহি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের দিনটি এ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্মরণীয় দিন। এ দিন এ বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের পথে এক ধাপ এগিয়ে গেল। তিনি শিক্ষার্থীদেরকে ক্ষুধে বিজ্ঞানী আখ্যা দিয়ে বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে তোমরা নিজেদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজকে যারা মাস্টার্সে ভর্তি হয়েছে শিক্ষা ও গবেষণার দিগন্তে তাদের এক নব জীবন শুরু হয়েছে। তিনি অপরাজনীতি ও অপসংস্কৃতি থেকে শিক্ষার্থীদের নিজেদের দূরে রেখে শিক্ষা ও গবেষণার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। উপাচার্য মহোদয় মাস্টার্সে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের শ্রেনীকক্ষের আচার আচরণ, শিক্ষকবৃন্দের সাথে আচরণ সহ সার্বিক বিষয়ে নিজেদেরকে কিভাবে একজন আধুনিক ও ব্যক্তিত্বসম্পন্ন রুপে গড়ে তোলা যাবে তার দিক নির্দেশনা দেন। তিনি বলেন, তোমরা আজ নিজেদেরকে সত্যিকার মানুষরুপে গড়ে তোলার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছ। উপাচার্য মহোদয় ল্যাবরেটরী সুবিধাসহ শিক্ষা সহায়ক সকল সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সসহ উচ্চশিক্ষা পরিচালনা করার জন্য মাননীয় উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরীকে চেয়ারম্যান, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ এবং বিভাগীয় সমন্বয়ককে সদস্য করে ইতোমধ্যে।

সূত্রঃ হ্যালো-টুডে ডটকম