Tuesday, August 16, 2011

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ দেবে রবি


রবি আজিয়াটা লিমিটেড ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইউবি) এর মধ্যে শিক্ষার্থীদের শিক্ষানবিশ হিসেবে কাজ করার একটি চুক্তি স্বাক্ষরিত হলো মঙ্গলবার।

চুক্তি অনুযায়ী, আমেরিকান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রবি’তে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে রবি’র চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মতিউল ইসলাম নওশাদ ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও ভিপি-এইচআর ড. হাসানুল এ হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।



রবি ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি শীর্ষ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি সাক্ষর করেছে, যা মানবসম্পদ উন্নয়নে বিশেষ ভাবে সহায়তা করবে। রবি’র বিশ্বাস, এই উদ্যোগ তাদের প্রতিষ্ঠানের তথা দেশের মানবসম্পদ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রবি’র চিফ হিউম্যান রিসোর্স অফিসার, মতিউল ইসলাম নওশাদ বলেন,“রবি চেষ্টা করছে এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কাজের ক্ষেত্রে বিশ্বমানের কর্ম পরিবেশ তৈরি করতে। রবি’র গ্রুপ কোম্পানি, আজিয়াটা বারহাদ, এশিয়ায় মেধা উন্নয়নে কাজ করে চলেছে। তারই অংশ হিসাবে রবিও বাংলাদেশে মেধার উন্নয়নে কাজ করছে।”

অনুষ্ঠানে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.কারমেন জেড. লামাংগা, ডিন ড. চার্লস সি ভিল্লানুয়েভা, ডিরেক্টর পিআর, লিগাল অ্যান্ড ইন্টারনেশনাল অ্যাফেয়ার্স মোঃ লুৎফর রহমান, রবি’র ভাইস প্রেসিডেন্ট- এইচ আর অপারেশন্স ফারহাদ মাহবুব, ভিপি এমপ্লয়ি রিলেশন্স ফয়সাল খান, ভিপি অরগানাইজেশনাল ডেভেলপমেন্ট রিজওয়ান হামিদ কোরেশী, জি এম রিসোর্সিং শারমিন সুলতান এবং ম্যানেজার, মিডিয়া অ্যান্ড পিআর মুবাসশের আনোয়ার আজমী প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment