সম্প্রতি ইউরোপীয় একদল পদার্থ বিজ্ঞানীদের গবেষনা থেকে বেরিয়ে এসেছে যে, মহাবিশ্বে আলোর চেয়ে বেশী গতি সম্পন্ন বস্তু কণার অস্তিত্ব রয়েছে। ওই বস্তু কণার নাম হলো নিউট্রিনো। যা আধুনিক পদার্থ বিজ্ঞানের ভিত্তি মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি মতবাদের সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন ইউরোপের ওই গবেষক দলসহ বিশ্বের অন্যান্য পদার্থবিজ্ঞানীরা। কিন্তু এই মহাবিশ্বে আলোর চেয়ে দ্রুত গতি সম্পন্ন বস্তু কণার অস্তিত্ব রয়েছে এবং তা আইনস্টাইনের মতবাদের সাথে সাংঘর্ষিক নয় বলে দাবী করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন পদার্থ বিজ্ঞানী। বরং এর মাধ্যমে আইনস্টাইনের রিলেটিভিটি তত্ত্বটি সম্প্রসারিত হবে বলে তারা দাবী করছেন। প্রফেসর ড. ওসমান গনি তালুকদার এবং ড. মুশফিক আহমদ আইনস্টাইনের রিলেটিভিটি মতবাদের উপর দীর্ঘ এগার বছর গবেষনার প্রেক্ষিতে তারা এর প্রমান পেয়েছেন বলে দাবী করেন। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সকাল ১০টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাবি উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপু, জনসংযোগ কর্মকর্তা প্রফেসর চিত্র রঞ্জন মিশ্র প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রফেসর ড. মুশফিক আহমদ।
সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর বিবিসি’র এক সংবাদে বলা হয় একদল ইউরোপীয় বিজ্ঞানীরা জেনিভার ভূ-গর্ভস্থ সার্নের গবেষনাগার থেকে ছুড়ে দিয়েছিলেন বিশেষ জাতের কণা নিউট্রিনো। মাটি ফুঁড়ে সেই সমস্ত কণা গিয়ে পৌছায় ৭৩০ কি:মি: দূরে ইতালীর গ্রান সাসো পাহাড়ে অবস্থিত অন্য একটি গবেষনাগারে। ওই দূরত্ব পাড়ি দিতে আলোর যে সময় লাগত নিউট্রিনোগুলির লেগেছে তার চেয়ে ১ সেকেন্ডের একশ কোটি ভাগের ৬০ ভাগ কম সময়। যার অর্থ হলো নিউট্রিনো ছুটতে পারে আলোর চেয়ে বেশী গতিতে। অথচ মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আজ থেকে ১০৬ বছর আগে তার রিলেটিভিটি মতবাদে বলে গিয়েছেন- “মহাবিশ্বের কোন বস্তুকণার বেগ আলোর গতির চেয়ে বেশি হতে পারে না এমনকি সমানও হতে পারেনা”। আইনস্টাইনের এই মতবাদের উপর ভিত্তি করে আধুনিক পদার্থ বিজ্ঞানের বেশিরভাগ তত্ত্ব প্রতিষ্ঠিত। কিন্তু সার্নের গবেষক দলের গবেষনার প্রেক্ষিতে যে চাঞ্চল্যকর তথ্যটি বেরিয়ে তা এই মতবাদের সাথে সাংঘর্ষিক। যদি ইউরোপীয় বিজ্ঞানীদের ওই গবেষনাটি সঠিক হয় তাহলে আধুনিক পদার্থ বিজ্ঞানের অনেক তত্ত্বই ভূল হতে পারে বলে ধারণা করছেন বিশ্বের পদার্থ বিজ্ঞানীরা। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন পদার্থ বিজ্ঞানী ড. ওসমান গনি তালুকদার এবং ড. মুশফিক আহমদ আইনস্টাইনের রিলেটিভিটি মতবাদের উপর দীর্ঘ ১৫ বছর গবেষনার প্রেক্ষিতে বলেছেন, আলোর চেয়ে বেশী দ্রুত গতি সম্পন্ন বস্তু কণা এই মহাবিশ্বে রয়েছে। তবে তা আইনস্টাইনের রিলেটিভিটি মতবাদের সাথে সাংঘর্ষিক নয়। তারা বলেন আইনস্টাইনের মতবাদটি একটি অসম্পূর্ন তত্ত্ব। আইনস্টাইন তার মতবাদে পাচটি সমীকরণ এবং একটি মৌলিক ধ্রুব সংখ্যা দিয়ে গেছেন। আমরা আমাদের গবেষনার মাধ্যমে আরো নতুন তিনটি সমীকরণ এবং পাচটি মৌলিক ধ্রুব সংখ্যা বের করেছি। যার মাধ্যমে আইনস্টাইনের মতবাদটি পূর্ণতা লাভ করবে বা সম্প্রসারিত হবে। আর আইনস্টাইনের মতবাদের সেই সম্প্রসারিত রূপই হবে একবিংশ শতাব্দির পদার্থের মূল ভিত্তি। সার্নের গবেষক দলের ফলাফল আইনস্টাইনের অসম্পূর্ন সেই মতবাদকে সম্পূর্নতা দান করবে বলে তারা ধারনা করছেন।
ড. ওসমান গনি তালুকদার এবং ড. মুশফিক আহমদ তাদের গবেষনালব্ধ সমীকরন এবং মৌলিক ধ্র”ব সংখ্যা সমূহের মাধ্যমে আইনস্টাইনের রিলেটিভিটি মতবাদকে পরিপূর্ন করার লক্ষ্যে আগামী ২/৩ মাসের মধ্যে রাজশহী বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হবে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের পদার্থ বিজ্ঞানীগন উপস্থিত থাকবেন। এ জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সার্বিক সহায়তা প্রার্থনা করেন।#

No comments:
Post a Comment